বিশ্বরেকর্ড গড়ে জিতলো সাকিবের দল কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ২৩:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০০:২০

বিশ্বরেকর্ড গড়ে জিতলো সাকিবের কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড গড়ে জিতলো সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে গুজরাট লায়ন্সকে হারিয়েছে কেকেআর। অবশ্য এদিন ভারতে পৌঁছালেও স্কোয়াডে ছিলেন না সাকিব।

কেকেআরকে জেতাতে বিধ্বংসী ইনিংস খেলেন ক্রিস লিন। সঙ্গে আগ্রাসী ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীরও। ৪১ বলে ৯৩ রানে টিকে থেকে জয় নিশ্চিত করেন লিন। যেখানে ছিল ৬ চার ও ৮টি ছয়। ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন গৌতম গম্ভীর। যেখানে ছিল শুধু ১২টি চার। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.৫ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় কলকাতার। টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডের সঙ্গে সঙ্গে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন এই দুই ক্রিকেটার।

এর আগে টস হেরে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি গড়ে সুরেশ রায়নার দল গুজরাট লায়ন্স। সর্বোচ্চ ৬৮ রানে অপরাজিত থাকেন রায়না। ৪৭ রান করেন দিনেশ কার্তিক।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম