পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে মুম্বাই

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ০০:১৪আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০০:১৬

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে মুম্বাই আইপিএলে এবারের মৌসুমে সেরা সাফল্যই দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে মুম্বাই। এই জয়ে টেবিলের শীর্ষে রইলো তারা।

টসে হেরে ব্যাট করে দুর্দান্তই খেলেন পাঞ্জাব ওপেনার হাশিম আমলা। ৬০ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলে থাকেন অপরাজিত। যেখানে ছিল ৮টি চার ও ৬টি ছয়। আমলার ব্যাটে ভর করেই ৪ উইকেটে ১৯৮ রান তোলে পাঞ্জাব। অবশ্য আমলার দুর্দান্ত সেঞ্চুরি ভেস্তে চলে যায় মুম্বাই ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে।

জবাবে খেলমে নেমে ৩৭ বলে ঝড়ো স্টাইলে ব্যাট করে ৭৭ রান করেন জশ বাটলার। ৭টি চার ও ৫ ছয় ছিল ইনিংসে। বাটলার বিদায় নিলে নিতিশ রানাও ছিলেন দুর্ধর্ষ। ৩৪ বলে ৬২ রানে অপরাজিত থেকে ১৫.৩ ভারে জয় নিয়ে মাঠ ছাড়েন। যেখানে ছিল ৭টি ছয়। ম্যাচসেরা হন বাটলার।

এই জয়ে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে মুম্বাইয়ের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে কেকেআর। 

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি