রিয়ালের হারে হতাশ জিদান

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৬:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:০৮

রিয়ালের হারে হতাশ জিদান এল ক্লাসিকোর মতো ঐতিহাসিক ম্যাচে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেই কপাল পোড়ে রিয়ালের। এর আগে বড় ধাক্কা হয়ে আসে রামোস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দল নিয়ে এই হাল হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ঠিক এভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি, ‘আমি আসলেই সন্তুষ্ট হতে পারিনি। যেই স্কোর হয়েছে তাতে আমি সত্যিই হতাশ।’

যদিও শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিল রিয়াল। বেনজিমার বদলি নামা হামেস রদ্রিগেসের গোলে সমতায় ফেরে জিদানের শিষ্যরা। কিন্তু শেষ দিকে মেসি জ্বলে উঠলে বার্সা জয় নিয়ে মাঠ ছাড়ে। এ পরিস্থিতিকে জিদান ব্যাখ্যা করেছেন রক্ষণাত্মক ভঙ্গিতে, ‘যখন আপনি ২-২ স্কোর লাইনে থাকবেন আর ১০ জনের দলে পরিণত হবেন তখন আরও এগিয়ে যেতে হবে আপনাকে। সবাই মিলে খেলতে হবে রক্ষণাত্মকভাবে।’

২-২ সমতায় ফেরার পর আরও একটি গোল দেখছিলেন জিদান। কিন্তু শেষ দিকে মেসি ম্যাজিকে পাল্টে গেছে সব, ‘আমরা মনে করেছিলাম তৃতীয় গোলটি হয়তো পাব। কিন্তু পরে যা হওয়ার তাই হয়েছে।’

অবশ্য অনেক সুযোগ পেয়ে কাজে না লাগাতে পেরেই এমন হার-বিষয়টিকে মেনে নিয়েছেন জিদান। যেখানে বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন সেভ করেছেন ১২টি!

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে