সময় পার হলেও চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি ভারত

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৩:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৩:৪৫

সময় পার হলেও চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি ভারত মোড়লগিরি নিয়ে আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের বিষয়টি আর অজানা নয়। রাজস্ব ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে- এমনটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তারই ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য বেঁধে দেওয়া সময় পার হলেও কোনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে আইসিসির ডেড লাইন ছিল ২৫ এপ্রিল। বাকি সাত দল ইতোমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। বাকি ছিল শুধু ভারত ও পাকিস্তান। পাকিস্তানও মঙ্গলবার তাদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত কোনও দল ঘোষণা করেনি।যা আইসিসির কাছে ভিন্ন কোনও বার্তা নিয়েই আসতে পারে।

যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতে পরেও নাম দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে বিসিসিআই এখনও চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানায়নি। বরং দল ঘোষণা না করে উল্টো আইসিসিকে ভিন্ন এক জবাবই দিচ্ছে তারা। - দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম