আইপিএলে জয় দিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। একই সঙ্গে তারকা ঠাসা বেঙ্গালুরু ছিটকে যাচ্ছে আগে ভাগেই!
টস জিতে শুরুতে ব্যাট করেছিল বেঙ্গালুরু। ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে বিরাট কোহলির দল। উল্লেখযোগ্য ইনিংস খেলেন এবি ডিভিলিয়ার্স ৪৩, নেগি ৩৫। এছাড়া কোহলি ২০ রান করেন।
মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ম্যাক্লেনাঘান। জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মুম্বাই। ৩৭ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা। এছাড়া ৩৩ রান করেন জস বাটলার।
/এফআইআর/








