ব্যাটিং অনুশীলন করে রাখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ২৩:৪৮আপডেট : ০১ মে ২০১৭, ২৩:৫৪

ব্যাটিং অনুশীলন করে রাখলো বাংলাদেশ ইংল্যান্ডের গ্রীষ্মকালেও রয়েছে হাড়কাঁপানো শীত। আর সেই কন্ডিশনে খাপ খাওয়াতেই সাসেক্সে ক্যাম্প করতে গেছে মাশরাফির দল। আর শুরুতে প্রস্তুতি ম্যাচে সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ডিউক অব নরফোক একাদশ। যেখানে দুই দলের সঙ্গী ছিল প্রায় ১২’শ দর্শক। আর তাতে বাংলাদেশ ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই সেরে নিল সেখানে। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৫ রান করেছে মুশফিকরা। অবশ্য পরে বোলিং অনুশীলনটা সেভাবে করা হয়নি সফরকারীদের। ১৮ ওভারে প্রতিপক্ষ বিনা উইকেটে ১০১ রান তোলার পর বৃষ্টি নামলে ম্যাচটি আর শুরু করা যায়নি। সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মাশরাফি না থাকায় এই ম্যাচের অধিনায়ক ছিলেন মুশফিক। এছাড়া পিঠের ব্যথায় ছিলেন না তামিম ইকবালও। মজার বিষয় হলো এই ম্যাচে দুই দলের হয়েই খেলছেন ওপেনার ইমরুল কায়েস। শুরুতে বাংলাদেশের হয়ে খেলেও এনে দিয়েছেন দারুণ সূচনা। সৌম্যকে সঙ্গে নিয়ে ১০ ওভারেই তুলেন ৬৬ রান। যদিও ৪৪ রানে ইমরুল ফিরে গেলে খানিকটা ধাক্কা খেয়েছিল সফরকারীরা। তবে সৌম্য সরকার বিদায় নেওয়ার আগে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই নিজেকে ঝালিয়ে নেন তিনি।

খেলার ধারাতে দ্রুতগতিতে ৪ উইকেট হারালে ব্যাট হাতে দলকে এগিয়ে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিক। নাসির কিছুটা সঙ্গ দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২০৬ রানে ফেরেন। এরপর মিরাজকে নিয়ে এগিয়ে গেলে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মুশফিক নিঃস্বঙ্গভাবেই দলের ইনিংস টেনে নিয়ে যান ৩৪৫ রান পর্যন্ত। অধিনায়ক মুশফিক ক্রিজে অপরাজিত ছিলেন ১৩৪ রানে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম