ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৭, ২১:৫১আপডেট : ০৪ মে ২০১৭, ২২:০৪

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দলের জার্সি উন্মোচন চ্যাম্পিয়নস ট্রফিতে দল না পাঠানোর হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এমন কিছুই পরিকল্পনা করেছিল দেশটির বোর্ড। কিন্তু বিসিসিআই-এর প্রশাসক কমিটির নতুন সিদ্ধান্তে দল পাঠাতে যাচ্ছে ভারত। এমন খবরের মাঝেই টুর্নামেন্ট উপলক্ষে ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে বিসিসিআই। যাতে স্পন্সর হিসেবে থাকবে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওপ্পো’।

মুম্বাইয়ে ভারতীয় দলের এই জার্সি উন্মোচন করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ‘ওপ্পো’র চুক্তি স্থায়ী থাকবে আগামী ৫ বছর।

এর আগে ভারতীয় দলের টিম স্পন্সর ছিল স্টার ইন্ডিয়া। তাদের সঙ্গে চুক্তি শেষ হলে এরপরেই নতুন স্পন্সর হিসেবে গত মার্চে ওপ্পোর সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৫ বছরের জন্য স্পন্সরশিপ পেতে রেকর্ড দরই হাঁকায় প্রতিষ্ঠানটি। যার পরিমাণ প্রায় একহাজার ৭৯ কোটি রুপি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম