মিসবাহ-ইউনিসের বিদায়ী উপহার

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৭, ১০:৩০আপডেট : ১৫ মে ২০১৭, ১১:১৮

মিসবাহ-ইউনিসের বিদায়ী উপহার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বিদায় নেবেন বলে দিয়েছিলেন দুই তারকা মিসবাহ উল হক ও ইউনিস খান। যদিও তাদের সেই বিদায়ে রাঙানোর মতো কিছু খুঁজছিল পুরো পাকিস্তান দল। তাতে দমে যায়নি তারা। ক্যারিবিয়ানে এই প্রথম সিরিজ জিতে দুই তারকাকে রাজসিক বিদায় দিয়েছে সফরকারীরা। তৃতীয় ও শেষ টেস্ট তারা জিতে নিয়েছে ১০১ রানে।  যার ফলে সিরিজটাও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে মিসবাহর দল।

তবে এই জয়ে বাধ সেধেছিলেন ক্যারিবীয়দের ১১ নম্বর ব্যাটসম্যান শেনন গ্যাব্রিয়েল। প্রায় আধা ঘণ্টা ক্রিজে থেকে সফরকারীদের জয়ের অপেক্ষা বাড়িয়ে তুলছিলেন। যদিও নাটকীয় এই টেস্ট বাঁচানোর দিকেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শেষ ওভারের আগের বলে ব্যাট করছিলেন গ্যাব্রিয়েল। আর মাত্র একটি ওভার গেলেই বেঁচে যাবে সেই টেস্ট। কিন্তু স্পিনার ইয়াসির শাহর বলে আর টিকে থাকতে পারলেন কই। ইনসাইড এজ হয়ে উড়ে গেল গ্যাব্রিয়েলের লেগ স্টাম্প!  এতেই শেষ ওভারের আগে নাটকীয় টেস্ট জিতে নেয় পাকিস্তান। তখন ১০১ রানে ক্রিজে থাকা রোস্টন চেজও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না হতাশার মুহূর্তটি। কারণ ওই ওভারে রান না নিয়ে পরের ওভার নিজেই সামলাতে চেয়েছিলেন! ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২০২ রানে!

বিদায়ী টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ইয়াসির। তিন উইকেট নিয়েছেন হাসান আলী।

এই জয়ে নিজের বিদায়ী টেস্টে অসাধ্য সাধনই করলেন অধিনায়ক মিসবাহ। যা হানিফ মোহাম্মদ, জাভেদ মিঁয়াদাদ, ইমরান খানরা পারেননি। সেই ক্যারিবিয়ানেই টেস্ট সিরিজ জিতে বিদায় নিলেন পাকিস্তানের কিংবদন্তি তারকা মিসবাহ উল হক। 

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম