ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছে না ওয়াগনারের

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৭, ১২:১৪আপডেট : ১৭ মে ২০১৭, ১২:৪০

ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছে না ওয়াগনারের ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে অভিষেক হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড পেসার নিল ওয়াগনারের। কিউইদের হয়ে ৩২ টেস্ট খেলে ফেললেও রঙিন পোশাকে আর খেলা হয়নি। যদিও তার সেই অপেক্ষা আরও বাড়িয়ে দিল কাউন্টি ক্লাব এসেক্স। রয়্যাল লন্ডন কাপে খেলতে কেন্টের বিপক্ষে ডাক পাওয়াতেই জাতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াড ছেড়ে দিতে হচ্ছে কিউই পেসারকে।

ওয়াগনার ফিরে গেলেও অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি ফিরছেন আইপিএল থেকে। যদিও বেশ কিছু তারকা খেলতে পারছেন না আইপিএলের কারণে। সেই বিষয়টিকে সামলানোকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড হেড কোচ মাইক হেসন, ‘সত্যিই বিষয়টি চ্যালেঞ্জিং, কারণ আমাদের ছেলেরা মাত্রই আইপিএল থেকে ফিরছে। পরবর্তীতে কন্ডিশন বুঝেই সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।’

অবশ্য ত্রিদেশীয় সিরিজের শুরুর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিলেন না ওয়াগনার।  ম্যাচটি ৫১ রানে জেতে নিউজিল্যান্ড। ওই ম্যাচে কিউইদের হয়ে অভিষেক হয় পেসার স্কট কাগলেইন ও সেথ র‌্যানসের। মিচেল স্যান্টনারও ছিলেন দুর্দান্ত ফর্মে। নিয়েছেন ৫ উইকেট। তাতেই ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম