সৌম্যর পর ফিরলেন ইমরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৯:১৭আপডেট : ০৫ জুন ২০১৭, ১৯:১৯

সৌম্যর পর ফিরলেন ইমরুল অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ধীর স্থির থাকার ইঙ্গিত দিচ্ছে না বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। দলীয় ২২ রানে জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (৩)। উল্টো দিকে একটু আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছেন তামিম। ব্যাট করছেন ২৩ রানে। প্রথম উইকেটের পতনের পর খুব বেশি দেরি হয়নি দ্বিতীয় উইকেটের পতনে। দলীয় ৩৭ রানে কভার পয়েন্টে প্যাট কামিন্সের বলে সরাসরি ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান।  

এর আগে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়াও তাদের প্রথম ম্যাচে পায়নি জয়ের দেখা, নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। লন্ডনের ম্যাচটিতে তাই দুদলই আছে জয়ের জন্য মুখিয়ে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি বদল। মোসাদ্দেক হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়া দলেও পরিবর্তন একটিই। পেসার জন হ্যাস্টিংসের জায়গায় একাদশে এসেছেন স্পিনার অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেডিভ ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মোয়েসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।


/এফআইআর/
 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম