বাজে ফিল্ডিংকেই দুষলেন ম্যাথুস

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ১৫:০৯আপডেট : ১৩ জুন ২০১৭, ১৫:১০

বাজে ফিল্ডিংকেই দুষলেন ম্যাথুস চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ৩ উইকেটের এই হারে অনেক কারণই আছে। তবে সবচেয়ে বেশি ভুগিয়েছে লঙ্কানদের বাজে ফিল্ডিং। এই ফিল্ডিং বাজে না হলে হয়তো ফলটাই ভিন্ন হতে পারতো। হারের পেছনে এই কারণকেই দায়ী করলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘আজকের পারফরম্যান্স ছিল বেদনাদায়ক। যেসব ক্যাচ মিস করেছি তা ধরতে পারলে আজকের ম্যাচের গল্পটা ভিন্ন হতো।’

ম্যাচের তিনটি ক্যাচই ধরতে পারতো শ্রীলঙ্কা। মিড অনে সরফরাজ আহমেদের ক্যাচ ড্রপ করেছেন থিসারা। তখন সরফরাজ ব্যাট করছিলেন ৩৮ রানে। আর এই ক্যাচ মিসই ভুগিয়েছে লঙ্কানদের। শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থেকে মোহাম্মদ আমিরের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে জয় পাইয়ে দেন পাকিস্তান অধিনায়ক। তাই এমন পারফরম্যান্সে হতাশা ঝরেছে লঙ্কান অধিনায়কের কণ্ঠে, ‘ছেলেরা কিন্তু অনেক পরিশ্রম করেছে। আজকে আমরা তিনটি ক্যাচ মিস করেছি। তারপরেও আমাদের ফিল্ডিংয়ে অনেক প্রচেষ্টা ছিল। ছেলেরা অনেক শক্তি ঢেলেই শেষ পর্যন্ত পারফর্ম করেছে।’

শ্রীলঙ্কার হয়ে অনেক সুযোগ তৈরি করেছেন পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সেই সুযোগগুলো লুফে নিতে পারেনি শ্রীলঙ্কা। আর এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন লঙ্কান অধিনায়ক, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের অনেক বড় একজন সেবক তিনি। আজকে তার অসাধারণ নৈপুণ্য ছিল। কিন্তু দুর্ভাগ্য যে আমরা আজকে অনেক ক্যাচ মিস করেছি।'

যেই লক্ষ্য ছিল তা থেকে ৩০-৪০ রান কম ছিল বলেই মনে করেন ম্যাথুস, ‘আমরা আসলে ৩০ থেকে ৪০ রান কম করেছি। এছাড়া ফিল্ডিংটা দুর্ভাগ্যবশত আমাদের ডুবিয়েছে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম