দেশে ফিরলেন মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১০:০০আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:৩০

দেশে ফিরলেন মাশরাফিরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষে শনিবার (১৭ জুন) দেশে ফিরলেন বাংলাদেশ দলের সদস্যরা। বিসিবির সূত্র অনুযায়ী, সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে মাশরাফি বাহিনী। ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট এক ঘণ্টা দেরিতে অবতরণ করে।  

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে ২৭ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিলেন মাশরাফিরা। সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় বাংলাদেশ। ওই প্রতিযোগিতায় জিততে না পারলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় টাইগাররা। যার প্রমাণ মেলে চ্যাম্পিয়নস ট্রফিতেও।

যদিও টুর্নামেন্টের আগে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সফলতা মেলেনি বাংলাদেশ দলের। ওই দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি মাশরাফিরা। ১ জুন উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছেও হেরে যায় লাল-সবুজের দল। তবে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ চারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় টাইগারদের। বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় বাংলাদেশ।

৯ জুন নিউজিল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে পয়েন্টের ব্যবধানে শেষ চার নিশ্চিত করে মাশরাফির দল। তাতে আইসিসির কোনও বড় ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। যদিও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে সফল হননি তামিম-সাকিবরা। ম্যাচটি ৯ উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে এই হারে বড় মঞ্চে নিজেদের ভালোভাবেই চিনিয়েছে টাইগাররা। টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওপেনার তামিম ইকবাল।

/এফআইআর/আরআই/এফএস/ 

আরও পড়ুন- ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম