ইনজামামকে এক কোটি রুপি দেওয়ায় সমালোচনা

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১২:৩৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৩:০৫

ইনজামামকে এক কোটি রুপি দেওয়ায় সমালোচনা চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও অস্বস্তি বিরাজ করছে পাকিস্তান ক্রিকেটে। শিরোপা জয়ের পর ১ কোটি রুপি দেওয়া হয়েছিল প্রধান নির্বাচক ইনজামাম উল হককে। আর এ নিয়েই পাকিস্তান ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। এমন ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম, ‘প্রধান নির্বাচককে এত টাকা দেওয়ার কোনও মানে হয় না। যেখানে বাকি কোচিং স্টাফ আর হেড কোচকে দেওয়া হয়েছে ৫০ লাখ করে।’

ইনজামামকে ১ কোটি রুপি দিলেও ১০ লাখ করে পেয়েছেন বাকি নির্বাচকরা। এ নিয়েও প্রশ্ন তুলেছেন ইকবাল কাশিম, ‘টাকা বণ্টনে এমন বৈষম্য কেনও? যেখানে প্রধান নির্বাচককে একরকম দেওয়া হয়েছে, বাকি নির্বাচকদের দেওয়া হয়েছে অন্যরকমভাবে।’

ইকবাল কাশিমের সঙ্গে একই গলায় সুর মিলিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মোহসিন খান। তিনি ইনজামামকে এত টাকা দেওয়ার সমালোচনা করতে গিয়ে এভাবেই মন্তব্য করেন, ‘ইংল্যান্ডে সফর করেও কোচ পান অর্ধেক টাকা আর সফর না করে নির্বাচক পান দ্বিগুণ। বিষয়টা আসলেই বোধগম্য না।’

তিনি আরও যোগ করেন, ‘দল ভালো করাতে প্রধান নির্বাচককে যদি এত টাকা দেওয়া হয়। তাহলে একই সংখ্যক টাকা উন্নয়ন খাতে ব্যয় করা উচিত।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম