অস্ট্রেলিয়ায় এইচপি দলের সিরিজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৭, ১৬:৩৫আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৭:২৩

অস্ট্রেলিয়ায় এইচপি দলের সিরিজ জয় অস্ট্রেলিয়ায় জিতেই চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স দল (এইচপি)। সাইফউদ্দিনের সেঞ্চুরির সুবাদে তৃতীয় ম্যাচে নর্দার্ন টেরিটরির (এনটি) আমন্ত্রিত একাদশকে ৪২ রানে হারিয়েছে তারা। ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করে এইচপি দল। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া সাইফউদ্দিন অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া ওপেনার এনামুল হক বিজয় ৩৬ ও তানবীর হায়দার ৩৪ রান করেন।

জবাবে ২২৫ রানে গুটিয়ে যায় এনটি একাদশ। অ্যালেক গ্রেগরি ১৪৪ রান করেও জয় এনে দিতে পারেননি স্বাগতিকদের। 

ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ হবে ৯ ও ১১ জুলাই। ১৩ জুলাই শুরু হবে এইচপি দলের একমাত্র তিন দিনের ম্যাচ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম