এভিন লুইসের কাছেই হারলো ভারত!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ০৯:০৮আপডেট : ১০ জুলাই ২০১৭, ০৯:২১

ভারতকে পেলেই কেমন যেন খোলস ছেড়ে বেড়িয়ে আসেন লুইস। পুরো ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে মাত্র ৬৭ রান করেছিলেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। আর সেই এভিন লুইস একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেই ছাড়িয়ে গেলেন ওয়ানডে সিরিজের সংগ্রহকে। তার হার না মানা ৬২ বলে ১২৫ রানের ইনিংসে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বলতে গেলে ভারতকে সংক্ষিপ্ত এই ফরম্যাটে পেলেই কেমন যেন খোলস ছেড়ে বেড়িয়ে আসেন। ৬২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১২টি ছয়! আর এই ইনিংস খেলে ক্যারিবীয়দের টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরার এখন তিনি!

দীর্ঘ দিন পর ফেরা ওপেনার ক্রিস গেইল সেভাবে আলো ছড়াতে পারেননি। নিজের ঘরের মাঠে মাত্র এক ছয় আর এক চারে বিদায় নেন ১৮ রানে। তার সঙ্গে ৩৬ রানে ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন মারলন স্যামুয়েলস। ক্যারিবীয়দের জয় আসে ১৮.৩ ওভারে।

এর আগে টস জিতে সফরকারী ভারতকেই ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে শুরুটাও দারুণ করেছিল ভারত। তাদের সেই শুরু দেখে চরম পরিণতির কথা হয়তো ভাবেননি কেউই! ৫.৩ ওভারেই ৬৪ ছাড়ায় কোহলিরা। যদিও এর পরেই কোহলিকে বিদায় করেন কেসরিক উইলিয়ামস। কোহলি বিদায় নেন ৩৯ রানে। এরপর ধাওয়ান ২৩ রানে ফেরেন রানআউট হয়ে। পরের ব্যাটসম্যান রিশাব পান্ত ৩৮ আর দিনেশ কার্তিক ৪৮ রান ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ধোনি ফেরেন মাত্র ২ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে ভারত। ক্যারিবীয়দের পক্ষে দুটি করে উইকেট নেন জেরোম টেলর ও কেসরিক উইলিয়ামস। 

ম্যাচসেরা হন ব্যাট হাতে ঝড় তোলা এভিন লুইস।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম