শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেখানে শক্তিশালী দলকেই পাঠাচ্ছে ভারত। নতুন মুখ হিসেবে টেস্টে ডাক পেলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এছাড়া ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকা লোকেল রাহুল, মুরালি বিজয় ও রোহিত শর্মাও ফিরেছেন স্কোয়াডে।
শিখর ধাওয়ানের জায়গায় বদলি ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন অভিনব মুকুন্দ। ঘরোয়া মৌসুমে মাত্র একটি টেস্ট খেলারই সুযোগ পেয়েছেন তিনি।
এদিকে রোহিত শর্মা সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপরে উরুর চোটে সাইড লাইনে চলে যান। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান করুন নায়েরের বদলেই ১৬ সদস্যের এই স্কোয়াডে স্থান পেয়েছেন।
টেস্ট র্যাংকিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। ২৬ জুলাই গলে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।
স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, কুলদিপ যাদব, অভিনব মুকুন্দ।
/এফআইআর/








