যে কারণে লন্ডন থেকে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৭, ০৮:৪১আপডেট : ১২ জুলাই ২০১৭, ১০:৩৫

কাউন্টি দল এসেক্সের প্র্যাকটিস সেশনে তামিম ইকবাল (ছবি- ফেসবুক থেকে নেওয়া)

লন্ডনে সস্ত্রীক রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ঠিক তখনই কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটেন তারা এবং আক্রমণের হাত থেকে রক্ষাও পান। এ ঘটনার পর আতঙ্কিত তামিম সোমবার (১০ জুলাই) রাতেই লন্ডন থেকে স্ত্রী-ছেলে নিয়ে দেশের বিমান ধরেন।

আট ম্যাচ খেলার কথা থাকলেও এক ম্যাচ খেলেই এসেক্স থেকে তামিম দেশে ফিরছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একাধিক সূত্র এসব কথা জানিয়েছে।

বিসিবির এক বোর্ড পরিচালক বলেছেন, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেন।’ আক্রমণকারীদের হাতে এসিড ছিল বলেও শুনেছেন তিনি।

তবে এ নিয়ে তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই দেশে ফিরছি। এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।'

কাউন্টি দল এসেক্সও তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে এসেক্স ছাড়ছেন তামিম।

বিসিবির অন্য একটি সূত্র জানায়, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেয়।’
সূত্রের ধারণা, ‘তামিমের স্ত্রী হিজাব পরেন। হয়তো সে কারণেই তাদের টার্গেট করা হয়েছে।’ তবে ঘটনাটা লন্ডনের ঠিক কোন জায়গায় ঘটেছে, সেটা নির্দিষ্ট করে জানাতে পারেনি কোনও সূত্র-ই।

গত ৭ জুলাই এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে যান তামিম, সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। দেশে ফেরার কথা ছিল আগামী মাসের শুরুতে। পরিবার নিয়ে থাকতে লন্ডনে এক মাসের জন্য একটি বাসাও ভাড়া নিয়েছিলেন তিনি।

/এমএ/এসটি/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম