পছন্দের বোলিং কোচ চাইলেন শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ১৫:৩৫আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৭:১৭

ভারত অরুন (ডানে) কোচ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নাটক শেষ আর হলোই না। রবি শাস্ত্রীকে নিয়োগ দেওয়ার পর থেকেই সহকারী বোলিং কোচ কে হচ্ছেন এ নিয়ে হচ্ছিল নানা গুঞ্জন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি জহির খানের নাম প্রস্তাব করলেও তাতে আপত্তি ছিল শাস্ত্রীর। সেই জায়গায় নিজের পছন্দের নাম ভরত অরুনকেই প্রস্তাব করেন তিনি। সোমবার মুম্বাইতে বোর্ডের প্রধান নির্বাহীর কাছে এই প্রস্তাব করে বসেন শাস্ত্রী। 

স্বাভাবিকভাবে হেড কোচ নিজের পছন্দমতোই সহকারী কোচদের পছন্দ করেন। এবার তাতে বাধ সেধেছিলেন সৌরভ গাঙ্গুলী। জহির খানের নাম তিনিই প্রথম প্রস্তাব করেছিলেন। যাতে আপত্তি ছিল শাস্ত্রীর। পূর্ণকালীন বোলিং কোচের ব্যাপারে তাই নিজের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থকেই পছন্দ তার। এমনকি শাস্ত্রী যখন টিম ডিরেক্টর ছিলেন তখনও তার অধীনে কাজ করেছেন অরুন। তাই শুরু থেকেই নামটি ভেসে বেড়াচ্ছিল। তবে এ নিয়ে প্রস্তাব করলেও সিদ্ধান্ত পাকা করতে সেই গাঙ্গুলী, শচীন ও লক্ষণের কমিটির কাছেই দ্বারস্থ হতে হবে বিসিসিআইকে। শুধু অরুনকেই নয়, ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকে ফিরিয়ে আনার কথাও হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডে।

এদিকে ভারতের বিদেশ সফরের জন্যে রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শক করা হয়েছিল। তাতে আপত্তি আছে ভারতীয় ব্যাটিং দেওয়ালের। বিদেশে সফর করতে রাজি নন তিনি। তবে ভারতে আয়োজিত যে কোনও ক্যাম্পে কাজ করতে আগ্রহী সাবেক এই তারকা ব্যাটসম্যান। -ক্রিকইনফো।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক