বিপিএলের নতুন ‘আইকন’ মোস্তাফিজ

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:২০

বিপিএলের নতুন আইকন মুস্তাফিজ বিপিএলে দল বাড়ায় আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার বাড়তে পারে আইকন ক্রিকেটারের সংখ্যা। গুঞ্জন ছিল মোস্তাফিজকে নিয়েই। সেই ধারাতে সোমবারই অষ্টম আইকন ক্রিকেটার হিসেবে তার নাম ঘোষণা করলো বিপিএল গভর্নিং কাউন্সিল। একমি ভবনে মোস্তাফিজকে অষ্টম আইকন হিসেবে ঘোষণা করা হয়। তবে আগের ৭ আইকন যারা ছিলেন তারা এবারও থাকবেন সামনের আসরে।

সবশেষ আসরে অবশ্য ইনজুরিতে আক্রান্ত থাকায় খেলা হয়নি মোস্তাফিজের। তবে ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের হয়েই খেলেছিলেন তিনি। এবার আইকন হওয়ায় কোন দলে খেলবেন সেটা এখনও নিশ্চিত করা হয়নি।  

এক আসর পর এবার ফিরছে সিলেট। বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গত আসরে তাদের রাখা হয়নি। সিলেট রয়্যালস নামেই এবার দলটি ফের ফিরলো বিপিএলে। ফলে দল সংখ্যা দাঁড়িয়েছে আটে।  

আগের ৭ আইকন ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার। তাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

ইতোমধ্যে মাশরাফিকে রংপুর রাইডার্স, সাকিবকে ঢাকা ডায়নামাইটস, তামিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদউল্লাহকে খুলনা টাইটানস, মুশফিককে রেখেছে রাজশাহী কিংস। সাব্বিরের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম