দেনা-পাওনা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান চান ম্যাকগ্রা

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১১:৫৪আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১২:১৬

দেনা-পাওনা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান চান ম্যাকগ্রা দেনা-পাওনা নিয়ে ঝামেলা না মেটায় বাতিল হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। পরিস্থিতি এখনও ঘোলাটে থাকায় সংশয়ে রয়েছে বাংলাদেশ সফরও। প্রতিকূল পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন-এসিএ কোনও সমঝোতাতে এখনও আসতে পারেনি। তাই পরিস্থিতি জটিল হওয়াতে এর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। বিষয়টিকে লজ্জা আখ্যা দিয়ে অসি ক্রিকেটার বলেছেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, সেটা সত্যিই লজ্জাজনক। আশা করছি বিষয়টি দ্রুত সুরাহা হবে। যাতে করে ছেলেরা খেলতে আর ভক্তরা খেলাটি উপভোগ করতে পারে।’

সামনে রয়েছে বাংলাদেশ সফর। সেখানে টেস্ট খেলে এরপর ভারতে ওয়ানডে সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। এই অবস্থায় পরিস্থিতি আলোচনার পর্যায়েই রয়েছে। তাই ম্যাকগ্রা চাইছেন এই সফরের আগেই সবকিছুর সমাধান হোক, ‘আমাদের সামনেই বাংলাদেশ সফর। এরপরে ভারতে সফর করার কথা রয়েছে। আশা করছি, তারা দ্রুতই বিষয়টি সমাধানে এগিয়ে আসবে।’

ম্যাকগ্রার মতো এই পরিস্থিতির অবসান চান অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্টও। তাই নিজেই মধ্যস্থতায় নেমেছেন শেষ পর্যন্ত। বলা হচ্ছে, আপোষ মীমাংসায় অনেক কাছেই রয়েছেন তারা। যেই সমঝোতা চুক্তির মডেল নিয়ে এত আলোচনা। সেই চুক্তি নিয়েই এখন ছাড় দিয়ে কথা বলা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। শেষ পর্যন্ত ফলাফল কী আসে সেটাই দেখার অপেক্ষা!

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম