দ্বিতীয় টেস্টে ফিরছেন চান্ডিমাল, সংশয়ে হেরাথ

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১০:৩৩আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১১:০৬

দ্বিতীয় টেস্টে ফিরছেন চান্ডিমাল সবে মাত্রই শ্রীলঙ্কার টেস্ট দলের দায়িত্ব পেয়েছিলেন দিনেশ চান্ডিমাল।  এরপর থেকেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় ছিলেন।  কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এই টেস্টে আর খেলা হয়নি লঙ্কান অধিনায়কের।  তবে আশার কথা- দ্বিতীয় টেস্টে সুস্থ হয়ে ফিরতে যাচ্ছেন তিনি। সেই লক্ষ্যে বেশ কয়েকদিন ধরে ব্যাটিং অনুশীলনও করেছেন চান্ডিমাল।

দিনেশের শারীরিক অবস্থার কথা জানিয়ে লঙ্কান ম্যানেজার আশঙ্কা গুরুসিংহে জানিয়েছেন, ‘দিনেশ সুস্থ হয়ে যাবে। রবিবার সকালেও সে ব্যাটিং করেছে। আসলে সে বেশ কয়েক দিন ধরেই ব্যাট করেছে।’

এদিকে প্রথম টেস্টে আঙুলে চোট পেয়ে পরের টেস্টে খেলা নিয়ে সংশয়ে আছেন লঙ্কান অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। তার সবশেষ অবস্থা নিয়ে গুরুসিংহে বলেন, ‘আমাদের আসলে ওকে পর্যবেক্ষণে রাখতে হবে। আগামী কয়েকদিন ওর অবস্থা কী দাঁড়ায় সেটাও দেখতে হবে। কারণ ওর আঙুল কিছুটা ফুলে গেছে। ওর অবস্থা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখবো।’

দিনেশ চান্ডিমাল না থাকায় গলে অভিষেক হয়েছিল দানুশকা গুনাথিলাকার।  দ্বিতীয় টেস্টে চান্ডিমাল ফেরায় তাকে আর রাখা হচ্ছে না। তখন কুশল মেন্ডিসকে ব্যাট করতে হবে ৩ নম্বরে। গলে ৪ নম্বরে ব্যাট করেছিলেন গুনাথিলাকার জন্যে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ আগস্ট।

/এফআইআর/    

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম