সিপিএলে হারে শুরু সাকিবদের

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ০৯:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১০:০১

সিপিএলে হারে শুরু সাকিবদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচে জয়ের হাসি হাসতে পারেননি সাকিব আল হাসান। বারবাডোস ট্রাইডেন্টসের কাছে ১২ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তার দল জ্যামাইকা তালাওয়াস। বল হাতে সাকিব সফল থাকলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। মাত্র ১ রানেই বিদায় নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টস জিতে খেলতে নামা বারবাডোস শুরুতে ৭ উইকেটে হারিয়ে তোলে ১৪২ রান। শোয়েব মালিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩।  আর প্রতিপক্ষের দ্বিতীয় উইকেটটি তুলে নেন সাকিব আল হাসান। ডোয়াইন স্মিথকে ২৮ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এছাড়া শেষ দিকে ওয়েইন পারনেল ২৫ আর আকিল হোসেন ২২ রান করেন।

জ্যামাইকার পক্ষে দুটি করে উইকেট নেন ক্রিশমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস। ৪ ওভার বল করে ২৬ রানে একটি উইকেট নেন সাকিব। এদের মাঝে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন ইমাদ। ৪ ওভারে ১৬ রান দেন তিনি।

জয়ের লক্ষ্যে খেলতে নামলে মাত্র ১৫ রানেই ধাক্কা খায় জ্যামাইকা। ফিরে যান তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এরপর ওপেনার লেন্ডল সিমন্স আর ম্যাকার্থি মিলে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছিলেন সমান তালে। ধীরে ধীরে হুমকি হয়ে উঠা জুটিটাকে ভেঙে দেন ইমরান খান। ২২ রানে ম্যাকার্থিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

এরপর আর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি কোনও তারকা। সাকিব মাত্র ১ রানে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন। শেষ দিকে ইমাদ ওয়াসিম ও ক্রিশমার সান্তোকি কিছুটা ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩০ রানে থামে জ্যামাইকা। ম্যাচ সেরা হন আকিল হোসেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম