সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ২৩:২০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২৩:২১

মঈন আলী আগের টেস্টেও দক্ষিণ আফ্রিকাকে নাকানি চুবানি খাইয়ে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন মঈন আলী। চতুর্থ টেস্টেও একই রূপে ছিলেন তিনি।  দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পর বল হাতে একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। তার বোলিংয়ে ভর করেই প্রোটিয়াদের ১৭৭ রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে সিরিজ ৩-১ ব্যবধানেই ঘরে তুললো স্বাগতিকরা।

আগের দিনেও বৃষ্টি বাধা হয়েছিল। কিন্তু চতুর্থ দিনে ইংল্যান্ডের জয়ে সেই বৃষ্টিও বাধা দিয়ে সফল হতে পারেনি। স্পিনার মঈন আলীর ৫ উইকেট শিকারেই ২০২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।

৩৮০ রানের লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়াদের ব্যাটিংয়ের শুরুটা ছিল নড়বড়েই। ৪০ রানে বিদায় নেন ৩জন। এক পর্যায়ে হাশিম আমলা দেয়াল হয়েছিলেন অনেকক্ষণ।  যদিও মঈনের স্পিনে বেশিক্ষণ আর স্থায়ী হয়নি তার ইনিংস। ৮৩ রানে লেগ বিফোর হয়ে ফেরেন সাজঘরে।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। মাত্র ৩৯ রানে বিদায় নেন শেষ ৭ ব্যাটসম্যান! ইংলিশ স্পিনার মঈন ৬৯ রান দিয়ে নেন ৫ উইকেট। ৩টি নেন জেমস অ্যান্ডারসন।

এই জয় আলাদাভাবেই গৌরব বয়ে এনেছে ইংলিশদের কাছে। ১৯৯৮ সালের পর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার স্বাদ নিলো ইংলিশরা। যেই সিরিজ জয় আইসিসি টেস্ট র‌্যাংকিংয়েও প্রভাব ফেলেছ। তৃতীয় স্থানে উঠে এসেছে জো রুটের দল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক