অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ: বিকল্প ভেন্যুর খোঁজে ইউল্যাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৭, ১৮:২৭আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:২৯

অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ: বিকল্প ভেন্যুর খোঁজে ইউল্যাবে বিসিবি অস্ট্রেলিয়া আসার আগেই অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অতিথিদের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। তবে ২২ ও ২৩ আগস্ট দু দিনের ম্যাচটি ফতুল্লায় হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় এখন। টানা বৃষ্টিতে স্টেডিয়ামটির মাঠের করুণ দশা। এমন অবস্থায় বিকল্প ভেন্যুর খোঁজ করছে বিসিবি। সোমবার রাজধানীর ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করেছে বিসিবির একটি প্রতিনিধি দল।

রামচন্দ্রপুরে অবস্থিত এই মাঠ পরিদর্শনে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক শেখ সোহেল বলেছেন, ‘একটি দল সেখানে মাঠ পরিদর্শনে গেছে।’

বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে বিকেএসপির কথাও। শেখ সোহেল অবশ্য বিকেএসপিকে নিয়ে মোটেও সন্তুষ্ট নন, ‘বিকেএসপিতে যেতে অনেক সময় লাগবে অস্ট্রেলিয়ার। তাছাড়া ওখানকার রাস্তাও তেমন ভালো নয়। তাই আমরা বিকল্প ভেন্যুর খোঁজ করছি।’

তিনি আরও বলেছেন, ‘আমরা এই ভেন্যুর (ইউল্যাব) কথা আমাদের পরিচালক কাজী ইনাম আহমেদের কাছ থেকে জেনেছি। মাঠের সুযোগ-সুবিধা দেখতেই সেখানে বিসিবির দলটি গেছে। বিপিএলের দল খুলনা টাইটানস নিয়মিত এই মাঠে অনুশীলন করে থাকে।’

১৮ আগস্ট ঢাকার মাটিতে পা রাখার কথা অস্ট্রেলিয়ার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম