আবার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ১৫:১৬আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৫:২৩

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্বে ফিরলেন নাজাম শেঠি। আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে অবশ্য তার এই পদে ফিরে আসার বিষয়টি প্রায় নিশ্চিত হয়েই ছিল। ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার নাম সুপারিশ করলে বাকি থাকে শুধু আনুষ্ঠানিকতার। সেই অনুযায়ী পিসিবির নতুন বোর্ড অব গভর্নর্স সর্বসম্মিতক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।

এর আগে শাহরিয়ার খান তিন বছর ছিলেন চেয়ারম্যান। মেয়াদ শেষের পর ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে পদে না থাকার পক্ষেই মত দেন তিনি। ৮৩ বছর বয়সী এই সংগঠকের সরে যাওয়ার পর থেকেই নাজাম শেঠি ছিলেন আলোচনায়।

যদিও শেঠির প্রথমবার দায়িত্ব পাওয়ার সময়টি ছিল ঝামেলাপূর্ণ! ২০১৩ সালের মে মাসে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে পিসিবির চেয়ারম্যান হন জাকা আশরাফ। এরপর জাকা আশরাফের সঙ্গেই এ নিয়ে একপ্রকার আইনি যুদ্ধে লিপ্ত ছিলেন নাজাম শেঠি। যা শেষ হয় ২০১৪ সালে। এরপর দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হন শেঠি। ৬৯ বছর বয়সী এই সাংবাদিক পাঞ্জাব প্রদেশের তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন এক সময়।  তার প্রভাবেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু হয় পাকিস্তানে। ক্রিকইনফো

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম