সুস্থ আছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১৫:৫৭আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৬:০৬

ফেসবুকে এভাবেই প্রাণবন্ত থেকে বার্তা দিয়েছেন ওয়ার্নার। ‘কোনও ভয় নেই, নেই সংশয়’- এমন বার্তাবহ একটা ছবি দিয়েই সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার জানান দিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। অথচ একদিন আগে গলার পাশে তীব্রগতিতে লাফিয়ে উঠা বাউন্সারে আঘাত পেয়েছিলেন।

প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হেলমেট পরলেও ওই আঘাতে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে নিজের পায়ে ভর করে উঠেও দাঁড়িয়েছিলেন। এরপর গ্লাভস-হেলমেট খুলে সোজা ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন। এসময় চোখে মুখে সেই আচমকা ঘটনার মূর্তি ফুটে উঠেছিল। পরে বরফ দিলেও কিছুটা ভারসাম্য হারিয়েছেন মনে হওয়াতে আজকের ম্যাচে তাকে না নামানোর সিদ্ধান্তই নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তারপরেও তার সার্বিক অবস্থা নিয়ে ছিল একটা সংশয়। অবশ্য এর পেছনে কারণও ছিল। এমনই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ফিল হিউজ। সেই হিউজের মতো নক্ষত্রের পতনে ওয়ার্নারকে নিয়ে তাই বেশ সতর্ক ছিল অসি ম্যানেজমেন্ট! শেষ পর্যন্ত সেই ভয় উড়িয়ে দিয়ে ওয়ার্নার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘এভাবে খোঁজ খবর নেওয়ায় ধন্যবাদ সবাইকে। আমি পুরোপুরি ঠিক আছি।’ এসময় সতীর্থদের কাছ থেকে পাওয়া উপহারটাও গায়ে চড়িয়েছিলেন ওয়ার্নার।

সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার জানান দেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। এরফলে শুক্রবার ওয়ার্নারের আসা নিয়ে কোনও সংশয় রইলো না। শুক্রবার বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বে স্টিভেন স্মিথরা। এই সফরে ওয়ার্নারের সঙ্গী হচ্ছেন বলেই জানালেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘ও ঠিকই আছে। আজকে মাঠে কিছুটা হেঁটেছে। তারপরেও ওকে নিয়ে কাল অথবা পরের দিন সার্বিক একটা আপডেট পাবো।’

এমন ঘটনায় যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে সেটা নিজেও স্বীকার করে নিয়েছেন অসি কোচ, ‘আসলে এমন ঘটনা আতঙ্ক ছড়ায়। তাই নয় কী? আশা করছি সব ঠিক হয়ে যাবে।’ –ক্রিকেট অস্ট্রেলিয়া।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম