পাকিস্তানে খেলে এক লাখ ডলার পাবেন কলিংউড

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৪:০৭আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৬:৪৩

পাকিস্তানে খেলে এক লাখ ডলার পাবেন কলিংউড পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে অনেক দিন পর।  দেশটির সহযোগিতায় কেউ কেউ এগিয়ে আসলেও অনেকে আবার বেঁকে বসেছেন।  ইতোমধ্যে নিউজিল্যান্ড তাদের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের সেখানে খেলতে দেবে না বলে জানিয়ে দিয়েছে।  তাতেও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তান।  বড় অঙ্কের টাকার লোভ দেখিয়ে তারকাদের সেখানে খেলাতে আগ্রহী পিসিবি।  এমনই টোপ লুফে নিচ্ছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার পল কলিংউড।  আইসিসি আয়োজিত বিশ্ব একাদশের হয়ে খেলতে এক লাখ ডলারের প্রস্তাব পেয়েছেন তিনি!

আগামী মাসে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।  ইংল্যান্ড দলের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বিশ্ব একাদশের কোচের দায়িত্ব পালন করবেন।  ইংলিশদের মধ্যে শুধু ৪১ বছর বয়সী কলিংউডই এ সিরিজে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।  

আগামী ১২ থেকে ১৫ সেপ্টেম্বর লাহোরে তিন ম্যাচের সিরিজটি হবে।  তবে দেশটিতে নিরাপত্তা বিষয়ে আগামী সপ্তাহেই আইসিসি একটি চূড়ান্ত রিপোর্ট দেবে।  তার ওপরই সব কিছু নির্ভর করছে।  সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অতিথি খেলোয়াড়দের রাষ্ট্রপতির সমান নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে।  

কলিংউড বর্তমানে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহ্যামের হয়ে খেলছেন।  লাহোরে সিরিজ চলার সময় ডারহামের খেলা না থাকায় পাকিস্তান সফরের সুযোগ পাচ্ছেন সাবেক ইংলিশ অধিনায়ক।– দ্য গার্ডিয়ান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম