পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলবেন তামিম

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৯:০৯আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৯:১৯

আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়াই হয়েছিল পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই চলছিল আলোচনা। সেই পদক্ষেপকে সফল করতেই আইসিসির সহযোগিতায় বিশ্ব একাদশের আদলে সেপ্টেম্বরে হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যাতে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল।  পাকিস্তানে তামিম ইকবালের খেলা নিয়ে গুঞ্জন থাকলেও এ নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। তবে স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে তার অংশগ্রহণ নিয়ে সংশয় রইলো না। 
পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় এই ম্যাচে তামিমদের অধিনায়ক হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ দু প্লেসিস। বিশ্ব একাদশে সাত দেশ থেকে থাকছে প্রতিনিধি। এই দলের কোচ হয়ে ডাগ আউটে থাকবেন জিম্বাবুইয়ান কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।

লাহোরে ২০০৯ সালের ৩ মার্চ জঙ্গিদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছিল শ্রীলঙ্কার পুরো টিম বাস।  আহত হয়েছিলেন ৭ ক্রিকেটার। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনে রয়েছে দেশটি। তবে আইসিসি এই ঘটনার পর একটি টাস্ক ফোর্স করেই সেখানে ক্রিকেট ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিতে দেশটির সঙ্গে কাজ করে আসছিল।  তাই এমন একটি সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখে আইসিসির এক বিবৃতিতে এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আইসিসি পরিচালক জাইলস ক্লার্ক। তিনি মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফেরাতে একটি প্রথম পদক্ষেপ। এর মাধ্যমেই সে দেশে নির্ভর করছে আসন্ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফর।  

বিশ্ব একাদশ স্কোয়াড: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং গ্র্যান্ট ইলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম