সাকিবের পর মাইলফলক টেস্টে তামিমের ফিফটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৩:২৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৩:২৭

সাকিবের পর মাইলফলক টেস্টে তামিমের ফিফটি অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরেই ৫০তম টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাইলফলক এই টেস্টকে স্মরণীয় করে রাখতে আগেই ঘোষণা এসেছিল মুশফিকুর রহিমের কাছ থেকে। যার প্রমাণ শুরুতেই দেন সাকিব আল হাসান। ৫০তম টেস্টের হাফসেঞ্চুরি তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার; এরপর তামিমও বসে থাকেননি। ২৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার। কামিন্সের বলে এক রান নিয়ে এই রান পূরণ করেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। হাফসেঞ্চুরি তুলতে ১১৯ বল খেলেন তামিম।

১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে নিচ্ছেন তামিম-সাকিবই। ইতোমধ্যে ২২তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব ব্যাট করছেন ৬৪ রানে।

 প্রথম সেশনে ৩ উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশ। এই সেশনেই ৮৬ রানের জুটি গড়েছেন সাকিব-তামিম।

এর আগে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে শুরুতে বাইরের বল খোঁচা মেরেছিলেন ওপেনার সৌম্য সরকার। গালিতে ক্যাচ ধরে তার সাজঘরে ফেরা নিশ্চিত করেন হ্যান্ডসকম্ব।

এরপর চতুর্থ ওভারে ফের আঘাত হানেন প্যাট কামিন্স। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন ইমরুল। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন বামহাতি ব্যাটসম্যান।  হতাশার এখানেই শেষ নয়।  পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি।  ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং কন্ডিশন দেখেই শুরুতে এই সিদ্ধান্ত নেন মুশফিক। একই কথা জানিয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম