রেনশকে থামালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১১:৫৯আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১২:০১

রেনশকে থামালেন সাকিব মিরপুর টেস্টে প্রথম দিনের শেষের মতো দ্বিতীয় দিনের শুরুতেই অসিদের চেপে ধরেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ওভার দিয়েই দিনের খেলা শুরু করেন দুই অসি ব্যাটসম্যান ম্যাট রেনশ ও স্টিভেন স্মিথ। ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া অসিদের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবেই ধরা হচ্ছিল স্মিথকে। কারণ উপমহাদেশে সাম্প্রতিক রেকর্ডটা যে ভালো তার! অথচ সেই স্মিথকে দলীয় ৩৩ রানে বিপজ্জনক হয়ে ওঠার আগে সাজঘরে ফেরান তরুণ স্পিনার মিরাজ।

এরপর বিপর্যয়ে পড়ে যাওয়া অসিদের ইনিংস মেরামতের কাজে নেমে পড়েন ওপেনার ম্যাট রেনশ ও হ্যান্ডসকম্ব। পঞ্চম উইকেট জুটিবদ্ধ হয়ে ইনিংসে ফেরাতে থাকেন প্রাণ। জুটিতে আসে ৬৯ রান। ধীরে ধীরে হুমকি হয়ে উঠছিল এই জুটি। আর সেই জুটিকেই ভেঙে দেন তাইজুল ইসলাম। ৩৩. ৩ ওভারে হ্যান্ডসকম্বকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

এর কিছু পর ওপেনার রেনশকেও আর বেশিক্ষণ থিতু হতে দেননি সাকিব আল হাসান। মধ্যাহ্নভোজের শেষ ওভারে তাকে স্লিপে সৌম্য সরকারের তালুবন্দী করান বিশ্বসেরা অলরাউন্ডার। র‌্যানশ বিদায় নেন ৪৫ রানে। অসিদের সংগ্রহ ৬ উইকেটে ১২৩ রান। প্রথম সেশনে ভালোভাবেই সফল হয়েছে মুশফিক বাহিনী। নিয়েছে ৩ উইকেট। ক্রিজে আছেন ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েল।   অসিরা এখনও পিছিয়ে ১৩৭ রানে।  মোট কথায় ব্যাকফুটে রয়েছে সফরকারী দল।

অবশ্য সফরকারীদের ওপর দিনের শুরু থেকেই চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ। এই জুটি থিতু হওয়ার আগে ১৫তম ওভারে লেগ বিফোরের রিভিউ নিয়েছিলেন সাকিব। মুশফিকের সন্দেহ থাকলেও সাকিবের আত্মবিশ্বাসী ভঙ্গিতে রিভিউ নিতে বাধ্য হন তিনি। অথচ রিভিউর পর বেঁচে যান হ্যান্ডসকম্ব!

পরে মিরাজের ওভারেও ছিল রিভিউর নাটকীয়তা! মিরাজ আবেদন করার সঙ্গে সঙ্গে আউট দিয়ে দেন আলিম দার। আত্মবিশ্বাসী র‌্যানশ রিভিউ নিলে দেখা যায় বল মিস করেছে স্টাম্প।  

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনের শুরুতে বাংলাদেশ ব্যাটিংয়ে হারিয়েছিল ৩ উইকেট। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরুর চিত্রটাও ছিল একই। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া। দিনশেষে ১৮ রান তুলতেই সফরকারীরা হারায় ৩ উইকেট।

ব্যাটিংয়ে ২৬০ রানে প্রথম ইনিংস শেষ করার পর বোলিংয়ে নেমেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করতে থাকেন মুশফিকরা। উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিরাজের ঘূর্ণিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন ওয়ার্নার। ১৫ বলে ৮ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার।

তার আউটের পর দিনের খেলার খুব একটা বাকি ছিল না, তবু নাইট ওয়াচম্যান না নামিয়ে অস্ট্রেলিয়া তিন নম্বরে পাঠায় উসমান খাজাকে। ৭ মাস পর প্রতিযোগিতামূলক কোনও ম্যাচে নামাটার মুহূর্তটা মোটেও স্মরণীয় হলো না তার। নিজের ভুলে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ১ রান করে।

শেষ পর্যন্ত নাইট ওয়াচম্যান হিসেবে নামেন লিওন। তাকে ঠিকমতো খেলার সুযোগই দিলেন না সাকিব। দুর্দান্ত বোলিংয়ে রানের খাতা খোলার আগেই অস্ট্রেলিয়ান স্পিনারকে প্যাভিলিয়নে ফেরান এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম