চতুর্থ ওয়ানডেতে লঙ্কানদের অধিনায়ক মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৭, ১০:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১০:৪৮

চতুর্থ ওয়ানডেতে লঙ্কানদের অধিনায়ক মালিঙ্গা এমন বিপর্যস্ত অবস্থায় শ্রীলঙ্কাকে আর পড়তে হয়েছে কিনা সেটা এখন গবেষণার বিষয়। স্লো ওভার রেটের অপরাধে নিষিদ্ধ হয়েছেন নিয়মিত অধিনায়ক উপুল থারঙ্গা। তার জায়গায় ভারপ্রাপ্ত হয়েছিলেন চামারা কাপুগেদেরা। অথচ সেই কাপুগেদেরাও ছিটকে গেছেন পিঠের ইনজুরি নিয়ে। তাই এবার বিপদে দলের হাল ধরার দায়িত্ব পেলেন পেসার লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার ভারতের বিপক্ষ চতুর্থ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগেও লঙ্কান দলের হাল সামলেছেন মালিঙ্গা। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। যদিও ২০১৬ সালের আগে দায়িত্ব ছেড়ে দেন। তাই ওয়ানডেতে এই প্রথমবারের অধিনায়কের ভার সামলাতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই তারকা। ২০৩তম ওয়ানডেতে এসে অধিনায়ক হলেন তিনি।

এমনিতেই সিরিজ হেরে বিশাল চাপের ভার বয়ে বেরাচ্ছে শ্রীলঙ্কা। তার ওপর দীর্ঘ হয়েছে দলের চোট আক্রান্তদের তালিকা। ছিটকে গেছেন দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্ডিমাল। বদলি হিসেবে ধনঞ্জয় ডি সিলভা ও দিলশান মুনাবিরাকে নিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম