তৃতীয় রাউন্ডে ফেদেরার-নাদাল

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫২

তৃতীয় রাউন্ডে ফেদেরার-নাদাল দুই সেট জিতে আধিপত্য দেখিয়েছিলেন। হঠাতই পরের সেটে হারিয়ে ফেলেন নিজেকে। সেই রজার ফেদেরারই পরের সেটে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।

দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার মিখাইল ইউঝনিকে দুই সেটে ৬-১, ৬-৭ গেমে হারিয়ে শুরু করেছিলেন ফেদেরার। যদিও তৃতীয় সেটেই পাল্টা প্রতিরোধ দিয়েছিলেন ইউঝনি। ফেদেরারকে হারিয়ে দেন ৪-৬ গেমে। সেই পাল্টা প্রতিরোধ আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফেদেরার বাকি দুই সেট জিতে নেন ৬-৪, ৬-২ গেমে।

রজার ফেদেরারের মতো শীর্ষ বাছাই রাফায়েল নাদালও পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে। জাপানের টারো ড্যানিয়েলের কাছে প্রথম সেটে ৪-৬ গেমে হারলেও পরের তিন সেট জিতে নেন ৬-৩, ৬-২, ৬-২ গেমে।

প্রথম সেটে হেরে যাওয়াতে আক্ষেপ ছিল নাদালের। অবশ্য তৃতীয় রাউন্ডে পৌঁছাতে পেরে উচ্ছ্বাসটাও চেপে রাখেননি তিনি, ‘এটা সত্য যে আজ রাতে বেশি ভালো খেলিনি। সঙ্গে এটাও সত্য আমি কিন্তু পরের রাউন্ডে পৌঁছে গেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের