পাথর ছুড়ে মারার ঘটনায় বিসিবির তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০০

পাথর ছুড়ে মারার ঘটনায় বিসিবির তদন্ত কমিটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফিরে যাওয়ার পথেই অস্ট্রেলিয়ার বাসে পাথর হামলা ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। এতে কোনও আহত হওয়ার ঘটনা না ঘটলেও বাসের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বিসিবিকে বিষয়টি অবগত করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিক বিবৃবিতে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোড়দার করেছে বিসিবি।

এমনকি এ ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি গঠন করার করার কথাও জানিয়েছে বিসিবি। ওই কমিটি তদন্ত করে বের করবে এমন শক্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে বাসে পাথর ছুড়ে মারার মতো ঘটনা ঘটেছে?

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজমেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয়েছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে হোটেল থেকে স্টেডিয়ামের আসার রুটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বিসিবির এমন উদ্যোগে আশস্ত হয়েছে বলেই উল্লেখ করেছে বিসিবি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম