টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের আরও কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৯

 টেস্ট র্যাং কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের আরও কাছে বাংলাদেশ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারিয়ে র‌্যাংকিংয়ে রেটিং বাড়িয়েছে বাংলাদেশ দল। আগের সেই নবম স্থানে থাকলেও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ থেকে এক রেটিং পয়েন্ট দূরে রয়েছে স্বাগতিকরা! মুশফিকদের রেটিং বেড়েছে ৫!   

অবশ্য ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার হারের পর র‌্যাংকিংয়ের অবনমন আগেই অনুমেয় ছিল। শঙ্কা ছিল ভিন্ন জায়গায়। ২৯ বছরের ইতিহাসে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে নেমে যাওয়ার ভয়ে ছিল অসিরা। যদিও চট্টগ্রাম টেস্ট জয়ের পর আপাতত সেরকম কিছু হচ্ছে না। চট্টগ্রাম টেস্ট ৭ উইকেটে জিতলেও র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে অসিরা। চতুর্থ স্থান নিয়ে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়ার অবস্থান এখন পাঁচে। ১০০ রেটিং থেকে তাদের পয়েন্ট কমেছে ৩ (৯৭)। সমান রেটিং নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড অবস্থান করলেও ভগ্নাংশের ব্যবধানে পেছনেই রয়েছে স্টিভেন স্মিথের দল।   

উল্লেখ্য, দুই টেস্টের সিরিজ ১-১ সমতাতেই শেষ করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। 

সবশেষ টেস্ট র‌্যাংকিং:

দেশ                              রেটিং

১. ভারত                             ১২৫

২. দক্ষিণ আফ্রিকা                  ১১০

৩. ইংল্যান্ড                          ১০৫

৪. নিউজিল্যান্ড                     ৯৭

৫. অস্ট্রেলিয়া                       ৯৭ (-৩)

৬. পাকিস্তান                        ৯৩

৭. শ্রীলঙ্কা                           ৯০

৮. ওয়েস্ট ইন্ডিজ                  ৭৫

৯. বাংলাদেশ                       ৭৪ (+৫)

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম