টেস্ট শেষে রাতেই চট্টগ্রাম ছেড়েছেন অনেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫১

টেস্ট শেষে রাতেই চট্টগ্রাম ছেড়েছেন অনেকে একদিন আগেই শেষ হয়ে গেছে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে এসে অস্ট্রেলিয়া শেষ টেস্ট জিতে নেওয়ায় ১-১ ব্যবধানে দুই দলই শিরোপা ভাগাভাগি করেছে। তাই খেলা শেষে বৃহস্পতিবারই বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ফিরেছেন ঢাকায়। বাকি যারা আছেন, তারা শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

অবশ্য সবার আগেই ঢাকা পৌঁছান পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার বিমানে চড়েন ক্যারিবিয়ান কিংবদন্তি।

শুক্রবার সকালে বাংলাদেশের বাকি খেলোয়াড়রা রওয়ানা হলেও অস্ট্রেলিয়ানরা যেতে যেতে দুপুর গড়াবে। এদিন দুপুরে ঢাকায় পৌঁছে রাতটুকু থেকে পরদিন সকালে ভারতের উদ্দেশে রওয়ানা দেবেন স্মিথরা। এসব তথ্য বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ভারত সফরে স্মিথরা ৫টি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে।  আগামী ১৭ সেপ্টম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম