লর্ডস টেস্টে উদ্বোধনী দিনেই ১৪ উইকেটের পতন!

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৯

লর্ডস টেস্টের উদ্বোধনী দিনে ব্যর্থ ছিলেন জো রুট। ফিরে যান ১ রানে। সিরিজ নির্ধারণী টেস্ট বলেই এত উত্তেজনা। লর্ডসে তৃতীয় টেস্টের উদ্বোধনী দিনেই উইকেটের পতন ঘটেছে ১৪টি! তাই প্রথম দিনে কে কার চেয়ে এগিয়ে সেটা নিয়ে ধন্দে পড়েছেন ক্রিকেট বোদ্ধারা। অবশ্য শুরুতে ব্যাট করে ১২৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভালোভাবেই কামব্যাক করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষ হওয়ার আগে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে রয়েছে ইংলিশরা। যেখানে এখনও তারা পিছিয়ে ৭৭ রানে।

শুরুতে ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ রানই আসে কিয়েরন পাওয়েলের ব্যাট থেকে। ৯৮ বলে করেন ৩৯ রান। ২৯ রান করেন শাই হোপ, রোস্টন চেস করেন ১৮ রান। এছাড়া উল্লেখযোগ্যভাবে দাঁড়াতে পারেননি কেউ। ২২ রানে ৬ উইকেট নিয়ে একাই ক্যারিবীয়দের ধসিয়ে দেন বেন স্টোকস।

যদিও খেলতে নেমে একই তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ২৪ রানেই হারায় ৪ উইকেট। কেমার রোচ ও জেসন হোল্ডার নেন দুটি করে উইকেট। দ্বিতীয় দিন ইংল্যান্ড কতদূরে এগোতে পারে সেটাই দেখার বিষয়। কারণ ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে ক্যারিবীয়দের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক