ইংল্যান্ডে শান্তর টানা দুই সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩

নাজমুল হোসেন শান্ত

সেঞ্চুরি দিয়েই ইংল্যান্ড সফর শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তার সেঞ্চুরি কোনও কাজেই আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে তার সেঞ্চুরি জয় পাইয়ে দিয়েছে এইচপিকে। শনিবার তার অপরাজিত ১৪৪ রানের ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল ৬ উইকেটের জয় তুলে নিয়েছে।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে নটিংহামশায়ার দ্বিতীয় একাদশ। দলটির পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেছেন মার্শাল। ৪ উইকেট নিয়ে এইচপির সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফউদ্দিন। এছাড়া এবাদত ২টি এবং শুভাশীষ, তানভীর ও মেহেদী নিয়েছেন একটি করে উইকেট।

২৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এইচপি। ৮৪ রানে তিন উইকেট হারানোর পর আল আমিনকে সঙ্গে নিয়ে নাজমুল হোসেন শান্ত চতুর্থ উইকেটে গড়েন ১৯২ রানের জুটি। আল আমিন ৮৬ রানে ফিরে গেলেও শান্ত ১৪৪ রানে অপরাজিত থাকেন। ১৪৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কা তিনি তার ইনিংসটি সাজান।

প্রসঙ্গত, এই সফরে বিভিন্ন কাউন্টি টিমের দ্বিতীয় একাদশের বিপক্ষে মোট ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম