বর্ণাঢ্য আয়োজনে সিলেট সিক্সার্সের আত্মপ্রকাশ

সিলেট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৩

বর্ণাঢ্য আয়োজনে সিলেট সিক্সার্সের আত্মপ্রকাশ ‘লাগলে বারি... বাউন্ডারি!’ এমন স্লোগান আর দুটি পাতা একটি কুড়ির আদলে তৈরি লোগো দিয়ে  উন্মোচিত হলো বিপিএল দল সিলেট সিক্সার্স। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবিবার বিকালে সিলেট নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো সিলেট সিক্সার্স।

বিপিএলে গত তিন বছরে সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা না থাকলেও পঞ্চম আসরে মালিকানা কিনে নেয় সিলেট সিক্সার্স নামে। যার প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দলের চেয়ারম্যান অর্থমন্ত্রীর ছেলে স্থপতি শাহেদ মুহিত। অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন সিলেট সিক্সার্সের প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় সিলেট সিক্সার্স এই আসরে ভালো করবে বলেই প্রত্যাশা করেন তিনি, ‘আমার বয়স হয়ে গেছে, যার জন্য এবার ৩ বছরের জন্য সিলেট সিক্সার্স নিয়ে যাত্রা শুরু করেছি। পরবর্তীতে তা আরও বাড়বে। আমি শতভাগ আশাবাদী এবার বিপিএলে সিলেট সিক্সার্স ভালো খেলবে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলার অনুপ্রেরণা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কাছ থেকে। তিনি জেল থেকে বের হয়েই ফুটবল কিংবা ক্রিকেটের মাঠে চলে যেতেন খেলতে। তার সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলা প্রেমী। তাই তিনি খেলাধুলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। গত ৭ বছরে সিলেট খেলাধুলার অনেক উন্নয়ন হয়েছে। হয়েছে আন্তর্জাতিক স্টেডিয়াম । এই মাঠেই এবার সিলেটের দল খেলবে। ’

সিলেট সিক্সার্সের আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন তারকা ক্রিকেটার সাব্বির রহমান। সুযোগ পেয়ে গর্বের কথাই জানালেন এভাবে, ‘আমি গর্বিত যে সিলেটের হয়ে খেলতে পারছি। আমাদের ভালো টিমও হয়েছে। সিলেটের মাঠে খেলা থাকায় আশা করছি ভালো সমর্থন পাবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। উপস্থিত ছিলেন-গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির চৌধুরী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গ্রিন ডেল্টার এমডি ও সিইও  ফারজানা চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানম, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সাবেক রাষ্ট্রদূত ড. আবদুল মোমেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিক্সার্সের টিম ডিরেক্টর ফারুক আহমদ, হেড কোচ জাহিদ এহসান, টিম ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের