প্রথম টেস্টে নেই সাকিব, চাইলে ফিরতে পারবেন দ্বিতীয় টেস্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৬

২০১৫ সালে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছেন সাকিব

ক্লান্তিজনিত অবসাদের কারণে টেস্ট থেকে ৬ মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। তার সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সেই কথা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব যে নেই এটা নিশ্চিত। তবে পুরোপুরি তাকে ছেড়ে দিতে নারাজ বিসিবি! তাই দ্বিতীয় টেস্টে সাকিবের খেলার পথ উন্মুক্তই রেখেছে সংস্থাটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে সাকিব খেলবে না। তবে সে যদি চায় তাহলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারবে।’

আকরাম খানের কথাতেই স্পষ্ট বিশ্বসেরা অলরাউন্ডারকে কোনওভাবেই হাতছাড়া করতে চায় না বিসিবি। তবে যেই ক্লান্তির কথা শোনা যাচ্ছিল সেই বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন আকরাম খান, ‘সাকিব আমাদের সেরা ক্রিকেটার। আমরা চাই না মাশরাফির মতো ইনজুরিতে সে পড়ে যাক। সেই কথা অবশ্যই বিবেচনায় আছে।’ সিদ্ধান্ত হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব। তবে দ্বিতীয় টেস্টে সাকিব ফিরবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়!

সাকিবের বিশ্রামের বিষয়টি গতকাল থেকেই ছিল আলোচনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিব। এ প্রসঙ্গে আকরাম খান জানান, ‘সাকিব গতকাল আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে। চিঠিতে সে বলেছে মানসিক ও শারীরিকভাবে খুব ক্লান্ত। এটা তো সত্যিই। ও অনেক বেশি ক্রিকেট খেলছে। সে কারণে একটা বিশ্রাম চেয়েছে।’

বিশ্রাম ৬ মাসের জন্য চাইলেও তাতে অবশ্য আপত্তি আছে বিসিবির, ‘যদিও আমরা অপশন রেখেছি। যাতে ও মন পরিবর্তন করতে পারে। তাই ছয় মাসের জন্য বিশ্রাম দিচ্ছি না। আপাতত দুই টেস্টের জন্য দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, মাত্র ৫-৬ মিনিটেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাই পাকা সিদ্ধান্ত আসতে খানিকটা সময় লাগবে, ‘৫-৬ মিনিট দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুয়েক দিনের মধ্যেই ওর চিঠির ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে টেস্ট খেলতে না চাইলেও সীমিত ওভারের ম্যাচগুলো খেলবেন তিনি। মূলত কাজের চাপ কমাতে আপাতত সাদা পোশাকের এই ফরম্যাট থেকে বিরত থাকছেন তিনি। তাই বিশ্রাম নিয়ে নিজেকে উজ্জীবিত করেই এই ফরম্যাটে ফিরতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে সোমবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করবে বিসিবি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম