স্কটল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৮

স্কটল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান টি-টোয়েন্টি কোনও সিরিজে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে স্কটল্যান্ড ও পাকিস্তান। আগামী বছর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ড সফর করবে পাকিস্তান।

এর আগে ২০০৭ সালে গ্রুপ পর্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। তখন শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে ৫১ রানে স্কটিশদের হারায় পাকিস্তান। তাই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনও দলকে আতিথ্য দিতে যাচ্ছে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ জুন।  তাই চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তানকে আতিথ্য দিতে পারার সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার, ‘টি-টোয়েন্টিতে পাকিস্তানের মতো এমন অভিজ্ঞ দলের মুখোমুখি হওয়ার খবরটি আসলেই চমৎকার। খেলোয়াড়সহ সমর্থকরা যারা আছেন, তাদের জন্যও এটি একটি চমৎকার খবর।’

এর আগে অবশ্য ওয়ানডে সিরিজ খেলতে ২০১৩ সালে স্কটল্যান্ড সফর করে গেছে পাকিস্তান। তখন প্রথম ম্যাচে ৯৬ রানে স্বাগতিকদের হারায় সফরকারীরা। বৃষ্টির কারণে অবশ্য দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়।

সহযোগী দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে অনেক কাঠ-খড়ই পোড়াতে হয় স্কটল্যান্ডকে। সেই লক্ষ্যে ২০১৯ বিশ্বকাপে বাছাই পর্ব পার করলে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তাই এমন সিরিজ তাদেরকে অভিজ্ঞতা অর্জনে অনেক সহায়তাই করবে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম