ইংল্যান্ডকে দাপটের সঙ্গে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৬

ইংল্যান্ডকে দাপটের সঙ্গে হারালো ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিং আর দুর্দান্ত বোলিংয়ে ২১ রানে জিতেছে সফরকারীরা।
শুরুটা টস হার দিয়ে করেছিল ক্যারিবীয়রা। যদিও তার কোনও প্রভাব পড়তে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের ওপর উল্টো চেপেই খেলতে শুরু করে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে আসে ৭৭ রান। ওপেনার ক্রিস গেইল ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। ২১ বলে করেন ৪০ রান। যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছয়। অবশ্য রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ব্যাটিং দানবকে।  
গেইল বিদায় নিলে আরেক ওপেনার লুইস কিন্তু থেমে থাকেননি। ক্ষুরধার ব্যাটিংটা চালিয়ে যেতে থাকেন। ২৮ বলে আসে ৫১ রান। ৬টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংসটি সাজান। তাকে দলীয় ১০৬ রানে প্লাঙ্কেট সাজঘরে ফেরালে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ক্যারিবীয়দের ইনিংস। ২ উইকেটে ১০.১ ওভারে ১০৬ রান থেকে সেই দলের স্কোর এক পর্যায়ে দাঁড়ায় ৯ উইকেটে ১৭৬ রান! শেষ দিকে রোভম্যান পাওয়েল ছাড়া আর কেউই আলো ছড়াতে পারেননি।
ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ।
জবাবে খেলতে নেমে বেশি দূর যেতে পারেনি ইংল্যান্ড ১৯.৩ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার অ্যালেক্স হ্যালসের ৪৩, জোস বাটলারের ৩০ আর জনি বেয়ারস্টোর ২৭ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউ।
ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন কেসরিক উইলিয়ামস ও ব্রাথওয়েট। দুটি নেন সুনিল নারিন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম