নিষিদ্ধ চামারা সিলভা

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৬

নিষিদ্ধ চামারা সিলভা প্রথম শ্রেণির দ্বিতীয় বিভাগেই ঘটেছিল এই ঘটনা। দলের অস্বাভাবিক স্কোরিং রেটের দায়ে আগেই অভিযুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার জাতীয় দলের সাবেক ক্রিকেটার চামারা সিলভা।  ৭ মাসের তদন্তের পর সেই তারকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
একই অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মনোজ দেশপ্রিয়। বাকি কোচ, সংগঠকদের এক বছরের জন্য নিষিদ্ধ করেছে এসএলসি। অভিযুক্ত ক্লাবদের ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। যেই দুই ক্লাবের খেলায় এই দুর্নীতি হয়েছে এরা হলো পান্ডুরা ক্রিকেট ক্লাব ও কালুতারা ফিজিক্যাল কালচারাল ক্লাব। মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে উন্নতি ও অবনমনের উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটিয়েছে ক্লাবগুলো।
অবশ্য যেই দিন অস্বাভাবিক স্কোরিং রেট ছিল, সেদিন অনুপস্থিত ছিলেন সিলভা। তারপরেও সিলভাকে দণ্ড দেওয়ার পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড সহ সভাপতি মাথিভানান জানান, ‘পান্ডুরার অধিনায়ক ও কোচ দুটোই সিলভা। তাই তাকে সব কিছুর ভার নিতেই হবে। সে সিদ্ধান্ত নিক বা না নিক আমরা সেটা জানি না। তবে আইসিসি নিয়ম অনুসারে স্লো ওভার রেটের জন্য কিন্তু অধিনায়ককে দায়ী করা হয়।’-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের