টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাবর আজমের বিশাল ঝাঁপ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাবর আজমের বিশাল ঝাঁপ বিশ্ব একাদশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার ফায়দা ভালোভাবেই লুফে নিয়েছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জেতায় ভূমিকা ছিল তারকা ব্যাটসম্যান বাবর আজমের। ম্যান অব দ্য সিরিজ হওয়া এই তারকা ২১ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে রয়েছেন ৬ নম্বরে। ৮৬ রান দিয়ে সিরিজ শুরু করেছিলেন বাবর। এরপর করেন ৪৫ ও ৪৮ রান।  

র‌্যাংকিংয়ে টেবিলে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টিও। ৫১ রান করা এভিন লুইস একধাপ এগিয়ে জায়গা পেয়েছেন ক্যারিয়ার সেরা ৩ নম্বরে স্থানে। ক্রিস গেইলও এগিয়েছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে। ৪০ রান করা এই তারকা চারধাপ এগিয়ে যৌথভাবে রয়েছেন ২২তম স্থানে।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান রয়েছেন আগের জায়গাতেই। ৩৫৪ রেটিং নিয়ে রয়েছেন শীর্ষেই। ৩৪৪ রেটিং নিয়ে পরেই রয়েছেন অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। পাঁচে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি