এখনও দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি রুবেল

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা যেতে পারছেন না রুবেল! দক্ষিণ আফ্রিকা সফরে এখনও যেতে পারেননি পেসার রুবেল হোসেন! ভিসা জটিলতায় এনওসি না পাওয়াতেই এই ঝামেলায় পড়তে হয়েছে রুবেলকে। জাতীয় দল গতকাল দক্ষিণ আফ্রিকায় পৌঁছালেও এখনও দেশের মাটিতে পড়ে রয়েছেন তিনি!
মূলত দক্ষিণ আফ্রিকা সফরের নতুন নিয়মের বলি হতে হয়েছে রুবেলকে। নিরাপত্তা সংক্রান্ত সবুজ সঙ্কেত পাওয়ার পরেই সেখানে ভ্রমণের ভিসা দেওয়া হয়ে থাকে। তাই অনাপত্তি পত্র না পাওয়াতে এমিরেটস বিমান তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত বৈধ কাগজপত্র হাতে পাননি রুবেল। তাই যথাসময়ে রুবেলের সেখানে পৌঁছানো নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘দ্রুত সেই কাগজপত্র হয়তো পাওয়া সম্ভব হচ্ছে না। আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাতকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন বিষয়টি তিনি দেখবেন।’
নতুন আইন নিয়ে বিসিবির নির্বাহী কর্মকর্তা জানান, ‘বর্তমানে কিছু দেশে ভ্রমণ করতে গেলে নিরাপত্তা ছাড়পত্র লাগে। আর সেটা সেসব দেশই দিয়ে থাকে। এটা নতুন আইন। মনে হচ্ছে রুবেল সেই ঝামেলাতেই পড়েছে।’
বিসিবি সূত্রে আরও জানা গেছে, রুবেলের নাম নিয়েই যত ঝামেলা! দক্ষিণ আফ্রিকায় একই নামের ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে রেখেছে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হয়তো সেই নাম নিয়েই বিপদে পড়েছেন রুবেল! সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম