হাফসেঞ্চুরিতে মুশফিক-মুমিনুলের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৩

হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সারলেন মুশফিক-মুমিনুল দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে সফরকারীরা। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২২০ রান। হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সেরে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

এর আগে ৯২ রানে দুই উইকেট পড়ে গেলে বাংলাদেশের ইনিংস গড়তে থাকেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুই জনের হাফসেঞ্চুরিতেই দুইশত রান পার হয়। তাদের জুটিতে আসে ১১৯ রান।

এই জুটিতে মুমিনুল হক দায়িত্বের সঙ্গেই খেলছিলেন। তবে ৪৮তম ওভারে তাকে উইকেটের পেছনে তালুবন্দী করান মাইকেল কোহেন। মুমিনুলের ৭৩ বলের ৬৮ রানের ইনিংসে ছিল ৯টি চার।   মুমিনুলের বিদায়ের পর নেমেছিলেন অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহ। অথচ তাকে পরের বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান কোহেন। ক্রিস্টেনসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর থেকেই এলোমেলো হয়ে যায় সফরকারীদের ইনিংস। ২১১  রানে ৩ উইকেট থেকে স্কোর গিয়ে দাঁড়ায় ২২০ রানে ৬ উইকেট! এরপর বিদায় নেন মুশফিকুর রহিম (৬৩) ও লিটন দাস (০)। মুশফিকের ৮৫ বলের ইনিংসে ছিল ৮টি চার।

স্বাগতিকদের পক্ষে একাই ৪টি নেন মাইকেল কোহেন। একটি করে নেন প্রিটোরিয়াস ও ভন বার্গ।  

বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। শুরুতে তামিম ইকবাল ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। এরপর দলীয় ৮৪ রানে ইমরুল (৩৪) ও ৯২ রানে ফেরেন সৌম্য সরকার (৪৩)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের