স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২১

স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বোলিং তোপে বিপদে রয়েছে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন চা বিরতির আগে ১৮৫ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তারা এখনও পিছিয়ে ১২১ রানে।

বেনোনিতে আগের দিন বিকালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের একটি উইকেটও তুলে নিয়েছিল তারা। শুক্রবার আক্রমণের সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় দ্বিতীয় সেশনের শুরু পর্যন্ত আরও ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা, যার সবগুলোই পান পেসাররা।

১ উইকেটে ২১ রানে সকালে খেলতে নামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। দিনের ষষ্ঠ ওভারে শুভাশীষ রায়ের এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার ইয়াসিন ভাল্লি (১০)। ২৫ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি আরও দুজন ব্যাটসম্যানকে হারায় খুব দ্রুত। দলীয় ৩৬ রানে লেস ডু প্লয়কে (৪) লিটন দাসের ক্যাচ বানান শফিউল ইসলাম।

হেইনরিক ক্লাসেন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত ১৬ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। মুমিনুল নেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের ক্যাচ। ৮৯ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখা জুবায়ের হামজার গুরুত্বপূর্ণ উইকেট বাংলাদেশ তুলে নেয় দ্বিতীয় সেশনের শুরুতে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০১ বলে ১০ চারে ৬০ রানে থামেন তিনি। তাসকিন আহমেদ তাকে ইমরুল কায়েসের ক্যাচ বানান। এরপর ফের প্রতিরোধে নেমে পড়েন আরেক ব্যাটসম্যান ব্রিটজকে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকেন। সঙ্গে ছিলেন ক্রাইস্টেনসেন। সেই প্রতিরোধের দেয়ালটা আর বড় করতে দেননি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৪৪ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ক্রিজে ৩৩ রানে এখনও ব্যাট করছেন তার অপর সঙ্গী ক্রাইস্টেনসেন (৩৩)। সঙ্গে আছেন ভন বার্গ (৬)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম