৫০০ রানের কাছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০

৫০০ রানের কাছে প্রোটিয়ারা চা পানের বিরতিতে যাওয়ার আগে ৫০০ রানের কাছে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ দু প্লেসিস ব্যাট করছেন ২৬ রানে আর বাভুমা ৩১ রানে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৪৯৬ রান।

দক্ষিণ আফ্রিকায় টস হেরে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত একটুও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাদের জন্য অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে বাংলাদেশি বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ডিন এলগার। অবশ্য আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ৩০ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যানকে। মাত্র ১ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারেননি এলগার। এইডেন মারক্রাম ও হাশিম আমলার সঙ্গে তার শক্ত জুটিতে বিশাল সংগ্রহের ভিতই দাঁড় করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম দিন এলগারের সঙ্গে মারক্রামের ১৯৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা। অভিষেক টেস্টে ৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন মারক্রাম, রান আউট হন তিনি। তারই মতো দ্বিতীয় দিন আক্ষেপে পুড়েছেন এলগারও। মোস্তাফিজুর রহমানের বাউন্সে দুর্বল পুল শটে মিড উইকেটে তিনি মুমিনুল হকের হাতে ধরা পড়েন। তখন রাজ্যের আফসোসই হয়তো চেপে বসেছিল এলগারের মনে। ১৯৯ রানে আউট হন তিনি ৩৮৮ বল খেলে। তার মতো এমন আক্ষেপে এর আগে পুড়েছেন ৯ জন- মুদাচ্ছের নজর, মোহাম্মদ আজহারউদ্দিন, ম্যাথু এলিয়ট, সনাৎ জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ, এন্ডি ফ্লাওয়ার, ইউনিস খান, ইয়ান বেল, কুমার সাঙ্গাকারা, স্টিভ স্মিথ ও লোকেশ রাহুল।  

এর আগে এলগারের সঙ্গে শক্ত জুটি গড়তে দুইশতাধিক রান যোগ করেন আমলা। ৬৮ রানে শুক্রবার মাঠে নামেন তিনি। প্রথম সেশনের পুরোটা সময় এলগারের সঙ্গে দাপট দেখান এ ডানহাতি ব্যাটসম্যান। পেয়ে যান ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। দেশের সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় গ্রায়েম স্মিথকে আমলা স্পর্শ করেন ১৪৩ বল খেলে। এখন কেবল তার সামনে জ্যাক ক্যালিস (৪৫)।

তবে দ্বিতীয় সেশনে এসে শফিউল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ হন আমলা। তার ১৩৭ রানের ইনিংস ছিল ২০০ বলের, ১৭ চার ও ১ ছয়ে সাজানো। দ্বিতীয় দিন প্রথম উইকেট হিসেবে আউট হওয়ার আগে এলগারের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন আমলা।

এর আগেই ১২৮ রানে দ্বিতীয় দিন খেলতে নেমে এলগার ক্যারিয়ার সেরা রান করেন। গত মার্চে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে গেলেন, কিন্তু হলো না প্রথম ডাবল সেঞ্চুরি।

প্রথম টেস্টের শুরুর দিনটা চওড়া হাসি নিয়েই শেষ করেছিল স্বাগতিকরা। আর বাংলাদেশকে ডুবতে হয় হতাশায়। এলগারের সেঞ্চুরি ও এইডেন মারক্রামের (৯৭) ১৯৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর এলগারের সঙ্গে আমলার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯৮ রানে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম