হঠাৎ ওয়ানডে দলে মুমিনুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ২০:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:৫৯

কোচ হাথুরুসিংহের সঙ্গে মুমিনুল ইদানীং বাংলাদেশের ক্রিকেটের এক আলোচিত নাম মুমিনুল হক। সেটা যত না পারফরম্যান্সের জন্য, তার চেয়ে অনেক বেশি বিতর্কিত ঘটনার জন্য! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন না। কিন্তু দল ঘোষণার পর বিতর্কের ঝড় উঠলে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ঢুকে যান দলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সময় আবার একই ঘটনা। বৃহস্পতিবার বিকেল চারটায় ঘোষিত ১৫ জনের দলে ছিলেন না ‍মুমিনুল। তাইজুল ইসলাম আর শফিউল ইসলামের সঙ্গে তারও ফেরার কথা ছিল দেশে। অথচ রাত আটটায় পাঠানো এক ই-মেইলে বিসিবি জানিয়েছে, ওয়ানডে দলে রাখা হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে! অর্থাৎ দলে এখন ১৫ নয়, ১৬ জন ক্রিকেটার।

ওয়ানডেতে দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন মুমিনুল। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর জাতীয় দলে আর রঙিন পোশাকে দেখা যায়নি তাকে। টেস্টে সুযোগ পেলেও ওয়ানডে দলে হয়ে পড়েছিলেন ব্রাত্য! বিসিবি সূত্রে জানা গেছে, তামিম কোনও কারণে প্রথম ওয়ানডে খেলতে না পারলে ইমরুল কায়েসকে দিয়ে ওপেন করিয়ে মুমিনুলকে তিনে কিংবা চারে খেলানো হবে।

২৬টি ওয়ানডে খেলে ২৩.৬০ গড়ে ৫৪৩ রান করেছেন মুমিনুল। সর্বোচ্চ রান ৬০, হাফসেঞ্চুরি তিনটি।  

বাংলাদেশের  ওয়ানডে দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও মুমিনুল হক।

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম