ভাইয়ের ছেলেকে রেখে স্কোয়াড সাজালেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১৬:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৬:৫৬

ভাইয়ের ছেলেকে রেখে স্কোয়াড সাজালেন ইনজামাম নিজের ভাইয়ের ছেলেকে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ২১ বছর বয়সী ইমাম উল হককে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের এই স্কোয়াড সাজিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তান দলে একটি মাত্র পরিবর্তন নিয়েই লঙ্কানদের বিপক্ষে খেলবে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন চোট নিয়ে অস্বস্তিতে থাকা আজহার আলী। আর এ সুযোগেই নিজের ভাইপোকে দলে সুযোগ দিয়েছেন। যদিও এর ব্যাখ্যায় ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সটাই টেনে আনলেন ইনজামাম উল হক, ‘পুরো ফিটনেসের জন্য আজহারকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করাতেই সুযোগ পেয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান ইমাম।’

টেস্ট সিরিজ শুরুর আগেই হাঁটুর চোট নিয়ে ঝামেলায় ছিলেন আজহার। যদিও ইনঞ্জেকশন পুশ করিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত লাইন আপে ঢুকেন। 

২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ইমাম এখন পর্যন্ত খেলেছেন ৩১টি প্রথম শ্রেণির ম্যাচ। এছাড়া ২৪টি লিস্ট-এ ম্যাচও খেলেছেন। স্কোয়াডে ফিরেছেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ।

পাকিস্তান স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাহাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, রুমান রঈস, জুনায়েদ খান, হারিস সোহেল, ইমাম উল হক।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম