ব্যাটিংয়ে ফের দৈন্যদশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ১৬:০১আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৬:০৭

ব্যাটিংয়ে ফের দৈন্যদশা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেই একই দশা বাংলাদেশের। ব্লুমফন্টেইনে দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া পেস বোলিংয়ের কাছে অসহায় হয়ে পড়েছে সফরকারীরা। প্রথম সেশনে ৯২ রানেই হারিয়েছে ৪ উইকেট। বিরতির একটু আগে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বিতীয় দিন ফলোঅনে পড়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন সেই চ্যালেঞ্জ পার করতেই মাঠে নেমেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। কিন্তু পারেননি। দিনের পঞ্চম ওভারেই সেই কাগিসো রাবাদার বলে পুরনো ভুল। অফ স্টাম্পের বাইরের বলে শরীরের ভারসাম্য না রেখেই খেলেছিলেন। ফলাফল দ্বিতীয় স্লিপে তালুবন্দী হয়ে ফেরেন সৌম্য সরকার (৩)। স্থির হওয়ার মতো লক্ষণ দেখাননি মুমিনুল হকও। রাবাদার শর্ট বলে উঠিয়ে মেরেছিলেন। বাউন্ডারির কাছে শেষ পর্যন্ত ধরা পড়েন মহারাজের হাতে। মুমিনুল সাজঘরে ফেরেন ১১ রানে।

এরপর অবশ্য বাংলাদেশ শিবিরে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন মুশফিক। ডুয়েন অলিভিয়েরের শর্ট বল সরাসরি গিয়ে লাগে মুশফিকের হেলমেটে। এরপর হেলমেট খুলে মাটিতে শুয়ে পড়েন তিনি। ব্যথায় মুশফিক যে যন্ত্রণা পাচ্ছিলেন তা বুঝা যাচ্ছিল স্পষ্টই। যদিও পরে গুরুতর কিছু আর হয়নি। হালকা সেবা নিয়ে ক্রিজে দাঁড়িয়ে যান। এরপরেই অলিভিয়েরের বলে ডি কককে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইমরুল। ৫৩ বলে চেষ্টা করেছিলেন থিতু হতে। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩২ রানে। যাতে ছিল ৫টি চার ও একটি ছয়।   এরপর কিছুক্ষণ ক্রিজে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন মুশফিকও। কিন্তু প্রোটিয়া পেস বলে থিতু হতে পারেননি। ব্যক্তিগত ২৬ রানে পারনেলের বলে হয়ে যান এলবিডাব্লিউ।  এরপর রিভিউ নিয়েছিলেন মুশফিক।  বরাবরের মতো বিচক্ষণতার প্রমাণ দিতে পারেননি।   শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
প্রথম সেশনে প্রোটিয়াদের শর্ট বলে বাংলাদেশ যে ধুঁকছে তা বুঝা যাচ্ছে স্পষ্টই। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯২ রান। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ (১৪)। বাংলাদেশ এখনও পিছিয়ে ৩৩৪ রানে।   

এর আগে চার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৫৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে দ্বিতীয় টেস্টে। জবাব দিতে নেমে শুরুতেই টালমাটাল বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৬৫ রানের মধ্যে ৬ উইকেট হারায় তারা। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল থামে লিটন দাসের ব্যাটে। তিনি একাই লড়েছেন, কিন্তু অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ ফলোঅন এড়াতে পারেনি। প্রথম ইনিংসে টাইগাররা অলআউট হয়েছে ১৪৭ রানে। তাই দক্ষিণ আফ্রিকা পায় ৪২৬ রানের লিড।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম